ক্যানসার চিকিৎসায় বিশ্বজুড়ে আধুনিক ওষুধ ও নতুন পদ্ধতির ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে বায়োলজিকস (জীবন্ত কোষ থেকে তৈরি বিশেষ ধরনের ওষুধ) ও ইমিউনোথেরাপি এই চিকিৎসায় এক নতুন দিক উন্মোচন করেছে। দেশের রোগীদের জন্য আধুনিক এই চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রথম ধাপে পাঁচটি নতুন বায়োলজিকস মলিকিউল বাজারে আনার পরিকল্পনা নিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত মেডিক্যাল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ (এমওএসবি) সম্মেলনের শিল্পভিত্তিক স্যাটেলাইট সিম্পোজিয়ামে এ তথ্য জানানো হয়। এ অধিবেশনের বৈজ্ঞানিক অংশীদার হিসেবে ছিল এসকেএফ।