National
হাতির চলাচলে সীমান্তের বেড়া খুলতে ভারতকে অনুরোধ করবে সরকার
শেরপুর সীমান্তে ভারতের দেওয়া কাঁটাতারের বেড়ায় বাংলাদেশ অংশে আটকে পড়া হাতিগুলোকে অবাধ চলাচলের সুযোগ করে দিতে বেড়ার কয়েকটি পয়েন্ট খুলে দেওয়ার অনুরোধ জানাবে সরকার। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে হাতির সুরক্ষা নিয়ে আয়োজিত এক
লেখক নিজস্ব প্রতিবেদক130K বার পড়া

শেরপুর সীমান্তে ভারতের দেওয়া কাঁটাতারের বেড়ায় বাংলাদেশ অংশে আটকে পড়া হাতিগুলোকে অবাধ চলাচলের সুযোগ করে দিতে বেড়ার কয়েকটি পয়েন্ট খুলে দেওয়ার অনুরোধ জানাবে সরকার। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে হাতির সুরক্ষা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট (আইইউসিএন) বাংলাদেশ, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এবং ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন যৌথভাবে ‘হাতির সুরক্ষা: বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।



