National
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন জার্মান প্রতিনিধিদলের
জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খুঁজতে জার্মান পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করে
লেখক বিজ্ঞপ্তি188K বার পড়া

জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খুঁজতে জার্মান পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করে।
প্রতিনিধিদলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
পার্লামেন্টের সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ, উরসুলা শাওস প্রমুখ।



