রাজশাহীর বাঘায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। একই সঙ্গে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হাফিজুর রহমান রাজশাহী কলেজ শাখার ছাত্রশিবিরের সাবেক নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আর ওই নারীর স্বামী ও বড় ছেলে মালয়েশিয়াপ্রবাসী। বাড়িতে ছোট ছেলেকে নিয়ে থাকেন। হাফিজুর ও ওই নারীর বাড়ি পাশাপাশি।