National
প্রায়ই মোটরসাইকেল নিয়ে বের হতেন দুই চাচাতো ভাই, ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু
দুই চাচাতো ভাই নামিম খাঁ ও নিরব খাঁ। একই সঙ্গে চলাফেরা, ঘোরাঘুরি। প্রায়ই রাতে মোটরসাইকেল নিয়ে বের হতেন দুজন। গতকাল শুক্রবার রাতেও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরা হয়নি তাঁদের। একটি ট্রাকের সঙ্গে মু
লেখক নিজস্ব প্রতিবেদক193K বার পড়া

দুই চাচাতো ভাই নামিম খাঁ ও নিরব খাঁ। একই সঙ্গে চলাফেরা, ঘোরাঘুরি। প্রায়ই রাতে মোটরসাইকেল নিয়ে বের হতেন দুজন। গতকাল শুক্রবার রাতেও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরা হয়নি তাঁদের। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
গতকাল রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।



