National
কৃষক লীগ নেতাকে ছাড়াতে তদবির, আটকের পর মুচলেকায় মুক্ত বিএনপি ও জামায়াতের আটজন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবিরের অভিযোগ উঠেছে জামায়াত-বিএনপির আট নেতা-কর্মীর বিরুদ্ধে। একপর্যায়ে ওই নেতা–কর্মীদের আটক করে পুলিশ
লেখক নিজস্ব প্রতিবেদক178K বার পড়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবিরের অভিযোগ উঠেছে জামায়াত-বিএনপির আট নেতা-কর্মীর বিরুদ্ধে। একপর্যায়ে ওই নেতা–কর্মীদের আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার কৃষক লীগ নেতার নাম হাফিজুর রহমান। তিনি চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তাঁকে চিথলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার রাত দুইটার দিকে গ্রেপ্তার করা হয়।



