National
ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক আবদুর রাজ্জাক
ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।
লেখক বিজ্ঞাপন বার্তা68K বার পড়া

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।
পরিচালনা পর্ষদে আবদুর রাজ্জাককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতিনির্ধারণী ক্ষেত্রে আবদুর রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। তাঁর মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসনকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’



