National
নারীস্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক পদ্ধতি কেবল পরিবার পরিকল্পনার সাধারণ কোনো উপায় নয়। গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যেক নারীর নিজস্ব অধিকার। এটি তাঁর শারীরিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে আধুনিক যুগেও জন
লেখক লেখা:163K বার পড়া
জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক পদ্ধতি কেবল পরিবার পরিকল্পনার সাধারণ কোনো উপায় নয়। গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যেক নারীর নিজস্ব অধিকার। এটি তাঁর শারীরিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে আধুনিক যুগেও জন্মনিয়ন্ত্রণ নিয়ে খোলামেলা আলোচনা সমাজে একধরনের বাধা বা সংকোচন হয়ে আছে। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশে এ নিয়ে নানা ভুল ধারণা প্রচলিত আছে। পিল বা গর্ভনিরোধক ব্যবহার করলে নারী চিরতরে বন্ধ্যা হয়ে যেতে পারেন, এমন অমূলক ভয় সমাজে ছড়িয়ে দেওয়া হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে পৈতৃক পারিবারিক কাঠামো।



