National
টেকনাফে কক্ষে তালা দিয়ে আটকে রাখা হয় ১৭ যুবককে, উদ্ধার করল এসআরবি
কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলের একটি ঘরে আটকে রাখা ১৭ যুবককে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
লেখক নিজস্ব প্রতিবেদক120K বার পড়া
কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলের একটি ঘরে আটকে রাখা ১৭ যুবককে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, ঘরটির একটি কক্ষে ওই যুবকদের আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বাইরে পাহারায় ছিলেন কয়েকজন। ওই যুবকদের গভীর রাতে ট্রলারে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার কথা ছিল। এরপর বড় জাহাজে তুলে মিয়ানামার ও থাইল্যান্ড উপকূল হয়ে মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে গোপনে খবর পেয়ে কক্ষের তালা ভেঙে ওই যুবকদের উদ্ধার করে এসআরবি।



