National
‘আমার স্বামীর কী হইছে? এহন আমার সাড়ে চার বছরের মেয়ের কী অইব?’
‘আমাকে ও মেয়েরে দেখতে মাসে দুই-তিনবার নারায়ণগঞ্জ থেইকা আমার বাপের বাড়িতে আসত। দুধের বোতল নিয়া আসত। নারায়ণগঞ্জে যাওয়ার সময় দুধ নিয়া যাইত। আজও আমার কাছে আওনের জন্য লঞ্চে উঠছে। হায় আল্লাহ, আমার স্বামীর কী হইছে। এহন আমার সাড়
লেখক প্রতিনিধি50K বার পড়া

‘আমাকে ও মেয়েরে দেখতে মাসে দুই-তিনবার নারায়ণগঞ্জ থেইকা আমার বাপের বাড়িতে আসত। দুধের বোতল নিয়া আসত। নারায়ণগঞ্জে যাওয়ার সময় দুধ নিয়া যাইত। আজও আমার কাছে আওনের জন্য লঞ্চে উঠছে। হায় আল্লাহ, আমার স্বামীর কী হইছে। এহন আমার সাড়ে চার বছরের মেয়ের কী অইব।’
আহাজারি করতে করতে স্থানীয় সংবাদকর্মী ও লোকজনের সঙ্গে কথাগুলো বলছিলেন লঞ্চ থেকে পড়ে মেঘনায় নিখোঁজ হওয়া মো. রবিন হোসেনের (৩৬) স্ত্রী নাসরিন আক্তার। আজ শুক্রবার বিকেল চারটায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লঞ্চঘাট এলাকায় পন্টুনে স্বামীর খোঁজে আসেন তিনি।



