National
এবার এসএসসি দেওয়ার কথা ছিল, পালিয়ে বিয়ের এক বছরের মাথায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর কয়েক মাস পরই এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল মুসরিকা আক্তার মিতুর। নবম শ্রেণিতে পড়ার সময় একই বিদ্যালয়ের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বাড়ি থেকে পালিয়ে তারা বিয়ে করে। বিয়ের তিন মাস পর পরিবারের লোকজন সেই
লেখক প্রতিনিধি111K বার পড়া

আর কয়েক মাস পরই এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল মুসরিকা আক্তার মিতুর। নবম শ্রেণিতে পড়ার সময় একই বিদ্যালয়ের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বাড়ি থেকে পালিয়ে তারা বিয়ে করে। বিয়ের তিন মাস পর পরিবারের লোকজন সেই বিয়ে মেনেও নেন।
কিন্তু বিয়ের এক বছর না পেরোতেই স্বামীর সঙ্গে অভিমানের পর শোবার ঘরে মিলল সেই কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ। আজ শুক্রবার ভোরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



