National
জুরাইনে গণশৌচাগারের ভেতর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
রাজধানীর জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে গণশৌচাগারের ভেতরের অব্যবহৃত একটি কক্ষ থেকে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
লেখক নিজস্ব প্রতিবেদক99K বার পড়া

রাজধানীর জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে গণশৌচাগারের ভেতরের অব্যবহৃত একটি কক্ষ থেকে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ওই কিশোরের কাঁধ থেকে কোমর পর্যন্ত পচে গেছে। কয়েক দিন আগে কিশোরের মৃত্যু হয়েছে বলে তাঁর ধারণা।



