National
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থা
লেখক প্রতিনিধি74K বার পড়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
আজ শুক্রবার রাতে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। উপপরিদর্শকের পরিবর্তে পরিদর্শক (তদন্ত) দিয়ে মামলাটির তদন্ত করানো ভালো হবে—এ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পুলিশের স্বাভাবিক প্রক্রিয়া।



