National
জবাবদিহির মধ্যে না থাকলে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন
জবাবদিহির মধ্যে না থাকলে রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়া
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

জবাবদিহির মধ্যে না থাকলে রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
জহির উদ্দিন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষকে জবাবদিহির মধ্যে থাকতে হয়। একইভাবে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহির মধ্যে রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এর প্রমাণ পাওয়া গেছে।



