National
‘শিক্ষার্থীদের নিয়ে এমন অনুষ্ঠান আগে কখনো দেখিনি’
‘আমার মা-বাবা নিরক্ষর, পড়াশোনা জানেন না। তাঁদের সেই সক্ষমতা ছিল না যে আমাকে পড়িয়ে পড়া আদায় করবেন। কিন্তু আমি যখন রাত জেগে পড়াশোনা করতাম, তাঁরা আমার পাশে বসে থাকতেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে তাঁদের সম্মান করছি, তাঁদের স্মরণ ক
লেখক নিজস্ব প্রতিবেদক64K বার পড়া

‘আমার মা-বাবা নিরক্ষর, পড়াশোনা জানেন না। তাঁদের সেই সক্ষমতা ছিল না যে আমাকে পড়িয়ে পড়া আদায় করবেন। কিন্তু আমি যখন রাত জেগে পড়াশোনা করতাম, তাঁরা আমার পাশে বসে থাকতেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে তাঁদের সম্মান করছি, তাঁদের স্মরণ করছি। প্রথম আলোর এই অনুষ্ঠান শুধু সংবর্ধনা নয়, আমাদের দায়িত্বশীল করে দিয়েছে। আমাদের আরও বড় হতে হবে।’
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরে কৃতী শিক্ষার্থী সাইফুল ইসলাম। চলতি বছর এসএসসি পরীক্ষায় সরাইল উপজেলার শাহাজাদাপুর উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সে।



