National
বিশ্ববাজারে বাংলাদেশি খাদ্যপণ্য: মালয়েশিয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের সামনে ঘরেরবাজার
দেশের মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসে মানসম্মত, অর্গানিক ও বিশ্বস্ত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে ‘ঘরেরবাজার’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কাছেও প্রতিষ্ঠানটির পণ্
লেখক বিজ্ঞাপন বার্তা182K বার পড়া

দেশের মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসে মানসম্মত, অর্গানিক ও বিশ্বস্ত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে ‘ঘরেরবাজার’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কাছেও প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা তৈরি হয়েছে।
নিজেদের পরিবার ও প্রিয়জনদের জন্য দেশের পরিচিত স্বাদ ও মানসম্মত খাদ্যপণ্য সংগ্রহ করতে প্রবাসী বাংলাদেশিরা ঘরেরবাজারের পণ্য বেছে নিচ্ছেন। সেই আস্থাকে সঙ্গে নিয়ে এবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের পরিচিতি আরও বিস্তৃত করার লক্ষ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ২০২৬’ (এমআইএইচএএস)-এ অংশ নিচ্ছে ঘরেরবাজার।



