National
নিষেধাজ্ঞা অমান্য করে কাটা হচ্ছে হাজারো গাছ
ঝিনাইদহ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ২০ থেকে ২৫ বছর বয়সী গাছগুলো কেটে ফেলা হচ্ছে। বন বিভাগ বলছে, আড়াই বছর আগে গাছগুলো কাটার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এরপর কার্যাদেশ দেওয়া হয়, কিন্তু নানা কার
লেখক আজাদ রহমান176K বার পড়া

ঝিনাইদহ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ২০ থেকে ২৫ বছর বয়সী গাছগুলো কেটে ফেলা হচ্ছে। বন বিভাগ বলছে, আড়াই বছর আগে গাছগুলো কাটার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এরপর কার্যাদেশ দেওয়া হয়, কিন্তু নানা কারণে গাছগুলো এত দিন কাটা হয়নি। এখন কাটা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
সড়ক ঘুরে দেখা গেছে, ২২ থেকে ২৫ বছর বয়সের রেইনট্রি, মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা চলছে। গাছগুলো বৃহৎ আকৃতির, ঘন সবুজ ও তরতাজা। ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর এলাকার কাশিপুর থেকে শুরু করে এলাঙ্গী অভিমুখে মহাসড়কের দুই ধারের গাছ কাটা চলছে। ইতিমধ্যে বেশ কিছু গাছ কাটা হয়েছে। কিছু গাছের ডাল কেটে ফেলা হয়েছে। কিছু গাছ কেটে রাস্তার ধারে ফেলে রাখা আছে। এখনো গাছ কাটা অব্যাহত রয়েছে।



