National
রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে
ভর্তুকি ও লোকসানের যুক্তি দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে? রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া

ভর্তুকি ও লোকসানের যুক্তি দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে? রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান। জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের রাজস্ব আসে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ভর্তুকি দিতে হলে দেবেন। তাই বলে ছয় মাসের মধ্যে তিনবার মানুষের দ্রব্যমূল্য বাড়াবেন? এটা হতে পারে না। জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি, সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে।



