National
আয় বাড়াতে আরও ৩ ট্রেন যাচ্ছে বেসরকারি খাতে
আয় বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো ময়মনসিংহ-জারিয়াঝাঞ্জাইল রুটের জারিয়া লোকাল, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার ও ঢাক
লেখক সুজন ঘোষ127K বার পড়া

আয় বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো ময়মনসিংহ-জারিয়াঝাঞ্জাইল রুটের জারিয়া লোকাল, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার ও ঢাকা-নরসিংদী রুটের নরসিংদী কমিউটার। বর্তমানে পূর্বাঞ্চলের আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করছে। নতুন তিনটি যুক্ত হলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১–তে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, লোকবলসংকটের কারণে ট্রেনের সব যাত্রীর টিকিট নিয়মিত পরীক্ষা করা যাচ্ছে না। অনেকেই টিকিট ছাড়া ট্রেনে উঠছেন। আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বের গন্তব্যে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ওই তিন ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে টিকিট বিক্রি, টিকিট পরীক্ষা ও ভাড়া আদায় আরও কার্যকর হবে।



