National
স্লুইসগেটে পড়ে ছিল জুতা, কাপড়-সাবান, পরদিন পাওয়া গেল নারীর মরদেহ
জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার খালের স্লুইসগেটের পাশে পড়ে ছিল এক নারীর জুতা, গোসলের কাপড় ও সাবান। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। আজ শুক্রবার সকালে স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় তাঁর ম
লেখক প্রতিনিধি107K বার পড়া

জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার খালের স্লুইসগেটের পাশে পড়ে ছিল এক নারীর জুতা, গোসলের কাপড় ও সাবান। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। আজ শুক্রবার সকালে স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।



