National
ফুলেল শ্রদ্ধায় আখতার হুসেনকে শেষবিদায়
ঘড়ির কাঁটা তখন সকাল ১০টা ছুঁই ছুঁই। ছুটির দিনের সকালের রাজধানী তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায় শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেনের মরদেহ। শেষবারের মতো তাঁকে দেখতে তখন শহীদ মিনারে
লেখক প্রতিবেদক99K বার পড়া
ঘড়ির কাঁটা তখন সকাল ১০টা ছুঁই ছুঁই। ছুটির দিনের সকালের রাজধানী তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায় শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেনের মরদেহ। শেষবারের মতো তাঁকে দেখতে তখন শহীদ মিনারে অপেক্ষায় ছিলেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সংগঠনের মানুষ। হাতে ফুল নিয়ে একে একে এগিয়ে আসেন বিভিন্ন সংগঠনের নেতা–কর্মী ও তাঁর শুভানুধ্যায়ীরা। ফুলেল শ্রদ্ধায় তাঁরা স্মরণ করেন প্রিয় এই সাহিত্যিককে।
সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, শিক্ষা সংস্কৃতি আন্দোলন, সাংস্কৃতিক ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধাসহ অনেকে আখতার হুসেনকে ফুলেল শ্রদ্ধা জানান।



