National
বিশিষ্ট বাজার–গবেষক মঞ্জুরুল হকের মৃত্যু
গবেষণাপ্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল
লেখক নিজস্ব প্রতিবেদক112K বার পড়া

গবেষণাপ্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মিউচুয়াল ফান্ড এইমস অব বাংলাদেশের চেয়ারম্যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মঞ্জুরুল হক রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদ্রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর জানাজা আজ জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়ায় তাঁর দাফন সম্পন্ন হবে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।



