National
ফরিদপুরে এনসিপির বহিষ্কৃত নেতার অবৈধ ওষুধ তৈরির কারখানায় আবার অভিযান
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা বায়েজিদ হোসেনের (শাহেদ) একটি অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহরের গোয়ালচামট মহল্লার ১ নম্বর সড়ক এ
লেখক নিজস্ব প্রতিবেদক106K বার পড়া

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা বায়েজিদ হোসেনের (শাহেদ) একটি অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহরের গোয়ালচামট মহল্লার ১ নম্বর সড়ক এলাকায় মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।



