National
আট যমজের অন্য রকম এক দিন, নাচে-গানে সাফল্য উদ্যাপন
তাসনুবা নুর ও নাহিয়ান তাসনিম যমজ দুই বোন। চাঁদপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। আজ বৃহস্পতিবার তাঁদের কলেজের প্রথম দিন ছিল। কলেজের নবীনবরণ শেষে তারা এসেছিল চাঁদপুরে প্রথম আলো-শি
লেখক প্রতিনিধি160K বার পড়া

তাসনুবা নুর ও নাহিয়ান তাসনিম যমজ দুই বোন। চাঁদপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। আজ বৃহস্পতিবার তাঁদের কলেজের প্রথম দিন ছিল। কলেজের নবীনবরণ শেষে তারা এসেছিল চাঁদপুরে প্রথম আলো-শিখো আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও ছয় যমজ। তাদের উপস্থিতি উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে যখন আট যমজকে একসঙ্গে ডেকে নেওয়া হয়, তখন পুরো মিলনায়তনে করতালিতে ছেয়ে যায়। চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া তাসনুবা নুর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, ‘কলেজের প্রথম দিন, নবীনবরণ আর সংবর্ধনা সব মিলিয়ে আজকের দিনটি আমাদের জন্য অন্য রকম এক আনন্দের।’



