National
বেহেশতের লোভ দেখাব না, উন্নয়ন করেই ভোট চাইতে আসব: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘লংমার্চ করে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করতে পারলে বিএনপিই সবচেয়ে বড় লংমার্চ করত। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বর্তমান সরকারের সৃষ
লেখক নিজস্ব প্রতিবেদক199K বার পড়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘লংমার্চ করে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করতে পারলে বিএনপিই সবচেয়ে বড় লংমার্চ করত। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। আগের সরকারের সময়কার বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র সাত মাস হয়েছে। এই সময়ে সরকার যতটুকু পেরেছে, করার চেষ্টা করেছে’
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পুনর্বাসনের কর্মসূচি নেওয়া হয়েছে। এ জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।



