National
সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, ১৬ দিনে ৫ জনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত লা
লেখক নিজস্ব প্রতিবেদক127K বার পড়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত লামিয়া আক্তার ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া দরগার পশ্চিম পাশে ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমাম হোসেন ইমনের মেয়ে। এ নিয়ে উপজেলায় গত ১৬ দিনে পাঁচজনের মৃত্যু হলো।
লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন ভৌমিক। তিনি প্রথম আলোকে বলেন, তিনি জেনেছেন, লামিয়া নামের এক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে তাঁর ইউনিয়নে তিনজনের মৃত্যু হলো।



