National
প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানালেন রোহিঙ্গারা, চাইলেন ঘরে ফেরার রোডম্যাপ
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শিবিরে সমাবেশ ও মানববন্ধন করেছে রোহিঙ্গাদের অধিকার আদায়ে গঠিত
লেখক নিজস্ব প্রতিবেদক42K বার পড়া

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শিবিরে সমাবেশ ও মানববন্ধন করেছে রোহিঙ্গাদের অধিকার আদায়ে গঠিত সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)। উখিয়ার জামতলী ( ক্যাম্প-১৫) আশ্রয়শিবিরে অনুষ্ঠিত ওই সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, বাংলাদেশের আশ্রয়শিবিরে ১৪ লাখের বেশি রোহিঙ্গা টানা ৯ বছর কাটিয়ে দিয়েছেন। আর অপেক্ষা নয়, রোহিঙ্গাদের ঘরে (মিয়ানমারের রাখাইনরাজ্যে) ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।



