National
‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ার: এমরান সালেহ
‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি জোটের নেতারা সরকারের
লেখক বিশেষ প্রতিনিধি99K বার পড়া

‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি জোটের নেতারা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইন-অফলাইনে গুজব ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ এ কথা বলেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল হয়।



