National
স্বৈরাচারের পতনের পর সামাজিক সংকট নিয়ে কথা বলা জরুরি
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার পরিবর্তনই যথেষ্ট নয়; সমাজের নানা সংকট নিয়েও মানুষের মধ্যে সংলাপ প্রয়োজন। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে যুক্তিনির্ভর আলোচনা জরুরি। এ ক্ষেত্রে ডিজিটাল যোগাযোগও গুরুত্বপূ
লেখক নিজস্ব প্রতিবেদক105K বার পড়া

স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার পরিবর্তনই যথেষ্ট নয়; সমাজের নানা সংকট নিয়েও মানুষের মধ্যে সংলাপ প্রয়োজন। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে যুক্তিনির্ভর আলোচনা জরুরি। এ ক্ষেত্রে ডিজিটাল যোগাযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জার্মান দার্শনিক, সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক তাত্ত্বিক ইয়ুর্গেন হেবারমাসকে নিয়ে আয়োজিত আন্তর্জাতিক স্মরণ সিম্পোজিয়ামে বক্তাদের আলোচনায় এ কথা উঠে আসে।
‘ইয়ুর্গেন হেবারমাস ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: ডেমোক্রেসি, পাবলিক স্ফিয়ার অ্যান্ড দ্য ফিউচার অব ক্রিটিক্যাল রিজন’ শীর্ষক দিনব্যাপী এ সিম্পোজিয়াম বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন এ আয়োজন করে। সহযোগিতায় ছিল গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং বাংলাদেশ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।



