National
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, ৮টি মুঠোফোন, ৩টি ল্যাপটপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ
লেখক বিশেষ প্রতিবেদক47K বার পড়া

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, ৮টি মুঠোফোন, ৩টি ল্যাপটপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।
এপিবিএন জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিনজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন।



