National
গ্রাহক সন্তুষ্টিই ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের মূল লক্ষ্য
২০১০ সাল থেকে বাংলাদেশের আবাসন খাতে বিশ্বস্ততা, মান ও প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ তৈরি করে আসছে ‘ইউনিমাস হোল্ডিংস লিমিটেড’। গ্রাহক, জমির মালিক এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি পারস্পরিক লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠ
লেখক বিজ্ঞাপন বার্তা124K বার পড়া

২০১০ সাল থেকে বাংলাদেশের আবাসন খাতে বিশ্বস্ততা, মান ও প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ তৈরি করে আসছে ‘ইউনিমাস হোল্ডিংস লিমিটেড’। গ্রাহক, জমির মালিক এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি পারস্পরিক লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ দেশের একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম।
অভিজ্ঞ ব্যবস্থাপনা সদস্য, প্রকৌশলী এবং পরামর্শকদের একটি দক্ষ দল নিয়ে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড সর্বদা নির্মাণের কাঠামোগত দিকটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। একটি আকর্ষণীয় বাহ্যিক নকশা কখনোই ত্রুটিপূর্ণ কাঠামোর বিকল্প হতে পারে না—এই বিশ্বাস থেকেই কাজ করে প্রতিষ্ঠানটি। এ জন্যই প্রতিটি প্রকল্পে প্রতিষ্ঠানটি নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়।



