ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ করতে ১০৩টি প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের এ সিদ্ধান্তের ফলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
গত ২২ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ সিস্টেমের মাধ্যমে ইস্যু করা ১০৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিলের সিদ্ধান্তের তথ্য জানানো হয়।