National
যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা গত দিন দেখলাম নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, “আমরা যে আন্দোলন করছি, ওই সব মেনে নিলে ককটেল হবে না।” তাহলে ককটেল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) করছে। এনসিপ
লেখক প্রতিনিধি164K বার পড়া

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা গত দিন দেখলাম নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, “আমরা যে আন্দোলন করছি, ওই সব মেনে নিলে ককটেল হবে না।” তাহলে ককটেল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) করছে। এনসিপির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান—যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে। এই সিলেটে এনসিপিকে জবাব দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’
গতকাল বুধবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী এ কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ হয়।



