National
জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গতবার প্রিলিতেও টিকতে পারেননি, এবার হলেন প্রথম
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ উল করিম (সিয়াম) প্রথম হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফল
লেখক প্রতিনিধি163K বার পড়া

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ উল করিম (সিয়াম) প্রথম হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে তিনি প্রথম স্থান অর্জন করেন।
এর আগে ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন আরিফ উল করিম। কিন্তু তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে দমে যাননি তিনি। নিজের ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় এবার তিনি সেরা হয়েছেন।



