রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের একজন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, আরেকজন অফিস সহকারী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।