National
সাতজনের পরিবারে টানাটানির সংসার, জিপিএ–৫ পেয়ে কথা রেখেছেন নৈশিন
পাঁচ ভাই-বোনসহ সাতজনের সংসার। বাবা কৃষিকাজ করতেন। তবে কয়েক বছর ধরে তিনি মানসিকভাবে অসুস্থ। বড় ভাই ঢাকায় বেসরকারি ছোট্ট একটি চাকরি নিয়ে সংসারের হাল ধরেন। সংসারে টানাটানি সত্ত্বেও মা ও বড় ভাইয়ের একটাই কথা ছিল—যেভাবেই হোক প
লেখক প্রতিনিধি49K বার পড়া

পাঁচ ভাই-বোনসহ সাতজনের সংসার। বাবা কৃষিকাজ করতেন। তবে কয়েক বছর ধরে তিনি মানসিকভাবে অসুস্থ। বড় ভাই ঢাকায় বেসরকারি ছোট্ট একটি চাকরি নিয়ে সংসারের হাল ধরেন। সংসারে টানাটানি সত্ত্বেও মা ও বড় ভাইয়ের একটাই কথা ছিল—যেভাবেই হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রাইভেট পড়ার সামর্থ্যও ছিল না। তখন এক চাচাতো ভাই বিনা পারিশ্রমিকে আমাকে পড়িয়েছেন। মা, ভাই ও চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রত্যন্ত গ্রামে থেকেও শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। আমি জিপিএ–৫ পেয়েছি।
আজ বৃহস্পতিবার সকালে জামালপুরে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরে কৃতী শিক্ষার্থী নৈশিন জাহান। এ বছর এসএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে সে।



