National
অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল
রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
লেখক নিজস্ব প্রতিবেদক154K বার পড়া

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে এই দিন ঠিক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আসিফুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালতে আমরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর অন্য আবেদন করি। আদালত সেটা গ্রহণ করে ২৬ অক্টোবর দিন ধার্য রেখেছে।’



