National
ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ আবার পিছিয়েছে। নতুন তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করেছ
লেখক নিজস্ব প্রতিবেদক165K বার পড়া

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ আবার পিছিয়েছে। নতুন তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় ১০ জন আসামি কারাগারে আছেন। তাঁদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। এ কারণে তাঁকে এ মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাই অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৮ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন আদালত।



