National
গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে যাচ্ছে, দেশের কোথায় বৃষ্টি হতে পারে
ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি গতকাল বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে। এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি ওডিশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।



