National
কাঁচাবাজার করতে বেরিয়েছিলেন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের
রাতে কাঁচাবাজার করতে বাসা থেকে বেরিয়েছিলেন পোশাকশ্রমিক মো. হাসান তালুকদার (৪৮)। গতকাল বুধবার রাতে রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিক
লেখক বিশেষ প্রতিবেদক113K বার পড়া

রাতে কাঁচাবাজার করতে বাসা থেকে বেরিয়েছিলেন পোশাকশ্রমিক মো. হাসান তালুকদার (৪৮)। গতকাল বুধবার রাতে রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাসান তালুকদার নলভোগ এলাকার একটি মেসে থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় অ্যাকসেসরিজ লেভেল অপারেটর হিসেবে কাজ করতেন।



