National
থানা থেকে বের হয়ে যায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কয়েকজন, দেয় ‘ভুয়া ভুয়া’ স্লোগান
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কয়েকজন হট্টগোল করে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা থেকে বের হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে তাদের কয়েকজনকে অভিভাবকেরা
লেখক প্রতিনিধি53K বার পড়া
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কয়েকজন হট্টগোল করে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা থেকে বের হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে তাদের কয়েকজনকে অভিভাবকেরা ধরে থানায় ফেরত দিয়ে যান।
থানার কক্ষের ভেতরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেছে। সেখানে ওই কক্ষের একটি প্লাস্টিকের চেয়ার উল্টে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া কক্ষের দরজা ভাঙা অবস্থায় ছিল।



