National
থানা চত্বরে ওসির ছেলের জন্মদিন উদ্যাপন, কেক কাটার ভিডিও ভাইরাল
বগুড়ার শেরপুর থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের পাঁচ বছর বয়সী ছেলের জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে থানার মূল ভবন থেকে প্রায় ৩০ ফু
লেখক প্রতিনিধি98K বার পড়া

বগুড়ার শেরপুর থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের পাঁচ বছর বয়সী ছেলের জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে থানার মূল ভবন থেকে প্রায় ৩০ ফুট দূরে গাড়ির গ্যারেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানার গাড়ির গ্যারেজে জন্মদিনের কেক কাটার পাশাপাশি অতিথিদের রাতের খাবার খাওয়ানো হয়। খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, মাংস ও দই-মিষ্টি। অনুষ্ঠানে শেরপুর থানা ও টাউন পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরাসহ রাজনৈতিক দলের নেতাদের নিমন্ত্রণ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।



