National
মন খুশিতে ভরে গেছে মাহমুদের, সাফল্য ধরে রাখতে চায় রুমানা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরাকুঠি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে মাহমুদ আল হাসান মাসরিক। সেই সুবাদে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল হ
লেখক প্রতিনিধি143K বার পড়া
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরাকুঠি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে মাহমুদ আল হাসান মাসরিক। সেই সুবাদে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল হাজির হয় সে। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে ডাক পড়ে অটোরিকশাচালক বাবার ছেলে মাহমুদের। এরপর অভাবের সংসারে কষ্ট করে পড়ালেখা করে সাফল্য অর্জনের গল্প শোনায় সে।
মাহমুদ আল হাসান বলে, ‘আমি মনে করি, এসএসসিতে জিপিএ–৫ পাওয়া ভালো ফলাফলের একটা প্রমাণ বা স্মারক, তবে সামনে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। সংবর্ধনা পাওয়ায় মন খুশিতে ভরে গেলো। এত বড় অনুষ্ঠানে কিছু বলতে পারায় নিজেকে ধন্য মনে হচ্ছে।’



