National
শিবির সভাপতির বক্তব্য প্রত্যাহারে সময় বেঁধে দিলেন ছাত্রদল নেতা
বক্তব্য প্রত্যাহার করতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান। একই সঙ্গে শিবিরের নেতা যদি ক্ষমা না চান, তাহলে ছাত্রদল ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ব
লেখক প্রতিনিধি164K বার পড়া
বক্তব্য প্রত্যাহার করতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান। একই সঙ্গে শিবিরের নেতা যদি ক্ষমা না চান, তাহলে ছাত্রদল ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে এক পথসভায় রাকিন বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে তুমি (মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির) যদি তোমার বক্তব্য উইথড্র না করো, এই রাজশাহী শহরে রাজশাহী মহানগর ছাত্রদল তার চূড়ান্ত সিদ্ধান্ত মাঠেই ফয়সালা করবে। শুধু সতর্ক করা নয়, বক্তব্যের জন্য ছাত্রশিবিরের মহানগর সভাপতিকে রাজশাহীর মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’



