National
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রীনিবাসের (মেস) তৃতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্
লেখক প্রতিনিধি91K বার পড়া

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রীনিবাসের (মেস) তৃতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ছাত্রীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন তিনি। তাঁর বাড়ি গাজীপুর জেলায়।



