National
তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের জামিন, কারা মুক্তিতে বাধা নেই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রুহুল
লেখক নিজস্ব প্রতিবেদক59K বার পড়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। তিন মামলায় জামিন হওয়ায় দীপংকর তালুকদারের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।


