National
পটুয়াখালীতে অটোরিকশাকে চাপা দিয়ে বাস খাদে, মা-মেয়েসহ ৪ জন নিহত
পটুয়াখালী সদর উপজেলার কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০
লেখক প্রতিনিধি104K বার পড়া
পটুয়াখালী সদর উপজেলার কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন গলাচিপা উপজেলার গোলবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪০), একই উপজেলার আমখোলা ইউনিয়নের চারআনি বাউড়িয়া গ্রামের শিল্পী রানী (৪০), তাঁর মেয়ে বিথি রানী (২৩) এবং অটোরিকশাচালক আবদুল কাইয়ুম প্যাদা (৫০)।


