National
সাবেক প্রধানসহ সিটিটিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে
লেখক নিজস্ব প্রতিবেদক35K বার পড়া

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


