National
‘দুর্গম এলাকা থেকে উঠে এসে জিপিএ–৫ পেয়েছি, পথটা সহজ ছিল না’
‘আমার বাবা পাহাড়ে জুমচাষ করেন। বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এলাকায়। সে এলাকা থেকেই আমি এসেছি। পড়াশোনা করেছি খাগড়াছড়ি প্রধান ডাকঘরে কর্মরত কনিকা চাকমার বাসায় থেকে। এরপর পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছি। আমার জিপিএ–৫ পাওয়ার এ পথ
লেখক প্রতিনিধি68K বার পড়া

‘আমার বাবা পাহাড়ে জুমচাষ করেন। বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এলাকায়। সে এলাকা থেকেই আমি এসেছি। পড়াশোনা করেছি খাগড়াছড়ি প্রধান ডাকঘরে কর্মরত কনিকা চাকমার বাসায় থেকে। এরপর পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছি। আমার জিপিএ–৫ পাওয়ার এ পথটা সহজ ছিল না।’
কথাগুলো বলছিল কষ্পিকা চাকমা। সে চলতি বছর খাগড়াছড়ি নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে। আজ রোববার সকালে ‘শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে সংবর্ধনা নিয়ে এ কথা বলে সে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


