National
নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ
নওগাঁর রানীনগরে গণ–অভ্যুত্থানের পর বরখাস্ত হওয়া আবাদপুকুর কলেজের অধ্যক্ষ ও রানীনগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি জি এম মাসুদ রানা জুয়েলের ওপর হামলা হয়েছে। আদালতের রায়ে কলেজে যোগদান করতে গেলে আজ রোববার
লেখক প্রতিনিধি79K বার পড়া

নওগাঁর রানীনগরে গণ–অভ্যুত্থানের পর বরখাস্ত হওয়া আবাদপুকুর কলেজের অধ্যক্ষ ও রানীনগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি জি এম মাসুদ রানা জুয়েলের ওপর হামলা হয়েছে। আদালতের রায়ে কলেজে যোগদান করতে গেলে আজ রোববার দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অধ্যক্ষ জি এম মাসুদ রানা আজ বেলা সাড়ে ১১টার দিকে কলেজে আসেন। কলেজে প্রবেশ করার সময় কিছু লোক তাঁকে কলেজে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। লোকজনের বাধা উপেক্ষা করে অধ্যক্ষ মাসুদ রানা তাঁর কক্ষে প্রবেশ করেন। দুপুর ১২টার দিকে ৩০–৪০ জন লোক অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাঁকে গালাগাল করেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে মারধর করা হয়। একপর্যায়ে অধ্যক্ষ মাসুদ রানা অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাসুদ রানাকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।


